Ogo saamotaali chhele

ওগো সাঁওতালি ছেলে
Work
Language

ওগো সাঁওতালি ছেলে,
শ্যামল সঘন নববরষার কিশোর দূত কি এলে॥
ধানের ক্ষেতের পারে   শালের ছায়ার ধারে
বাঁশির সুরেতে   সুদূর দূরেতে   চলেছ হৃদয় মেলে॥
     পুবদিগন্ত দিল তব দেহে নীলিমলেখা,
          পীত ধড়াটিতে অরুণরেখা,
     কেয়াফুলখানি   কবে তুলে আনি
          দ্বারে মোর রেখে গেলে॥
আমার গানের হংসবলাকাপাঁতি
বাদল-দিনের তোমার মনের সাথি।
     ঝড়ে চঞ্চল তমালবনের প্রাণে
          তোমাতে আমাতে মিলিয়াছি একখানে,
              মেঘের ছায়ায় চলিয়াছি ছায়া ফেলে॥

ogo sām̐otāli chhele,
śhyāmal saghan nababarṣhār kiśhor dūt ki ele||
dhāner kṣheter pāre   śhāler chhāẏār dhāre
bām̐śhir surete   sudūr dūrete   chalechh hṛdaẏ mele||
     pubadigant dil tab dehe nīlimlekhā,
          pīt dhar̤āṭite aruṇrekhā,
     keẏāphulkhāni   kabe tule āni
          dbāre mor rekhe gele||
āmār gāner haṁsabalākāpām̐ti
bādal-diner tomār maner sāthi|
     jhar̤e chañchal tamālabner prāṇe
          tomāte āmāte miliẏāchhi ekkhāne,
              megher chhāẏāẏ chaliẏāchhi chhāẏā phele||