Ogo poojaar thaalaay aachhe aamaar byathaar shatdal

ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল
Language

ওগো পূজার থালায় আছে আমার ব্যথার শতদল।
হে দেবতা রাখ সেথা তোমার পদতল।।
নিবেদনের কুসুম সহ
লহ হে নাথ, আমায় লহ
যে আগুনে আমায় দহ
সেই আগুনে আরতি-দীপ জ্বেলেছি উজল।।
যে নয়নের জ্যোতি নিলে কাঁদিয়ে পলে পলে,
মঙ্গল-ঘট ভরেছি নাথ, সেই নয়নের জলে।
যে চরণে করো আঘাত
প্রণাম লহ সেই পায়ে নাথ
রিক্ত তুমি করলে যে হাত,
হে দেবতা! লও সে হাতে অর্ঘ্য-সুমঙ্গল।।

ogo pūjār thālāẏ āchhe āmār byathār śhatdal|
he debtā rākh sethā tomār padtal||
nibedner kusum sah
lah he nāth, āmāẏ lah
ye āgune āmāẏ dah
sei āgune ārti-dīp jbelechhi ujal||
ye naẏaner jyoti nile kām̐diẏe pale pale,
maṅgal-ghaṭ bharechhi nāth, sei naẏaner jale|
ye charṇe karo āghāt
praṇām lah sei pāẏe nāth
rikt tumi karle ye hāt,
he debtā! lao se hāte arghy-sumaṅgal||