ওগো জলের রানী,
ঢেউ দিয়ো না, দিয়ো না ঢেউ দিয়ো না গো--
আমি যে ভয় মানি।
কখন তুমি শান্তগভীর, কখন্ টলোমলো--
কখন্ আঁখি অধীর হাস্যমদির,কখন্ ছলোছলো--
কিছুই নাহি জানি।
যাও কোথা যাও, কোথা যাও যে চঞ্চলি।
লও গো ব্যাকুল বকুলবনের মুকুল-অঞ্জলি।
দখিন-হাওয়ায় বনে বনে জাগল মরোমরো--
বুকের 'পরে পুলক-ভরে কাঁপুক থরোথরো
সুনীল আঁচলখানি।
হাওয়ার দুলালী,
নাচের তালে তালে শ্যামল কুলের মন ভুলালি!
ওগো অরুণ আলোর মানিক-মালা দোলাব ওই স্রোতে,
দেব হাতে গোপন রাতে আঁধার গগন হতে
তারার ছায়া আনি॥
ওগো জলের রানী
Work
Language
ogo jaler rānī,
ḍheu diẏo nā, diẏo nā ḍheu diẏo nā go--
āmi ye bhaẏ māni|
kakhan tumi śhāntagbhīr, kakhan ṭalomlo--
kakhan ām̐khi adhīr hāsyamdir,kakhan chhalochhlo--
kichhui nāhi jāni|
yāo kothā yāo, kothā yāo ye chañchali|
lao go byākul bakulabner mukul-añjali|
dakhin-hāoẏāẏ bane bane jāgal maromro--
buker 'pare pulak-bhare kām̐puk tharothro
sunīl ām̐chalkhāni|
hāoẏār dulālī,
nācher tāle tāle śhyāmal kuler man bhulāli!
ogo aruṇ ālor mānik-mālā dolāb oi srote,
deb hāte gopan rāte ām̐dhār gagan hate
tārār chhāẏā āni||