ওগো এলে কি শ্যামল পিয়া কাজল মেঘে
চাঁচর চিকুর ওড়ে পবন বেগে॥
তোমার লাবনি ঝ’রে পড়িছে অবনি-পরে
কদম শিহরে কর-পরশ লেগে॥
তড়িৎ ত্বরিত পায়ে বিরহী-আঁখিরে ছায়ে তরাসে লুকায়।
চলিতে পথের মাঝে ঝুমুর ঝুমুর বাজে নূপুর দু’পায়।
অশনি হানার ছলে প্রিয়ারে ধরাও গলে,
ওগো রাতের মুকুল কাঁদে কুসুম জেগে॥
ওগো এলে কি শ্যামল পিয়া কাজল মেঘে
Work
Language
ogo ele ki śhyāmal piẏā kājal meghe
chām̐char chikur or̤e paban bege||
tomār lābni jha’re par̤ichhe abni-pare
kadam śhihre kar-paraśh lege||
tar̤it tbarit pāẏe birhī-ām̐khire chhāẏe tarāse lukāẏ|
chalite pather mājhe jhumur jhumur bāje nūpur du’pāẏ|
aśhni hānār chhale priẏāre dharāo gale,
ogo rāter mukul kām̐de kusum jege||