ওগো দু’পেয়ে জীব ছিল গদাই (গদাইচন্দ্র) বিবাহ না করে,
কুক্ষণে তার বিয়ে দিয়ে দিল সবাই ধ’রে॥
আইবুড়ো সে ছিল যখন, মনের সুখে উড়ত
হাল্কা দু’খান পা দিয়ে সে (গদাই) নাচ্ত, কুঁদ্ত ছুঁড়ত॥
ওগো বিয়ে করে গদাই
দেখলে সে আর উড়তে নারে, ভারি ঠেকে সদাই।
তার এ্যাডিশনাল দু’খানা ঠ্যাং বেড়ায় পিছে ন’ড়ে॥
গদাই-এর পা দু’খানা মোটা, আর তার বৌ-এর পা দু’খানা সরু,
ছোট বড় চারখানা ঠ্যাং ঠিক যেন ক্যাঙারু
গদাই (দেখতে) ঠিক যেন ক্যাঙ্গারু।
আপিসে পদ বৃদ্ধি হয় না (গদাইচন্দ্রের), কিন্তু ঘরে ফি-বছরে,
পা বেড়ে যায় গড়পড়তায় দু’চারখান ক’রে।
তার বৌ শোনে না মানা -
তিনি হন্যে হয়ে কন্যে আনেন মা, ষষ্টির ছানা
মানুষ থেকে চার পেয়ে জীব, শেষ ছ’পেয়ে মাছি,
তারপর আটপেয়ে পিঁপড়ে, বাবা গদাই বলে, একেবারে গেছি
আর বলে, ও বাবা বিয়ে করে মানুষ এই কেলেঙ্কাররির তরে (বাবা)॥
ogo du’peẏe jīb chhil gadāi (gadāichandr) bibāh nā kare,
kukṣhaṇe tār biẏe diẏe dil sabāi dha’re||
āibur̤o se chhil yakhan, maner sukhe ur̤at
hālkā du’khān pā diẏe se (gadāi) nāchta, kum̐dta chhum̐r̤at||
ogo biẏe kare gadāi
dekhle se ār ur̤te nāre, bhāri ṭheke sadāi|
tār e্yāḍiśhnāl du’khānā ṭhyāṁ ber̤āẏ pichhe na’r̤e||
gadāi-er pā du’khānā moṭā, ār tār bau-er pā du’khānā saru,
chhoṭ bar̤ chārkhānā ṭhyāṁ ṭhik yen kyāṅāru
gadāi (dekhte) ṭhik yen kyāṅgāru|
āpise pad bṛddhi haẏ nā (gadāichandrer), kintu ghare phi-bachhre,
pā ber̤e yāẏ gar̤apar̤atāẏ du’chārkhān ka’re|
tār bau śhone nā mānā -
tini hanye haẏe kanye ānen mā, ṣhaṣhṭir chhānā
mānuṣh theke chār peẏe jīb, śheṣh chha’peẏe māchhi,
tārpar āṭapeẏe pim̐pr̤e, bābā gadāi bale, ekebāre gechhi
ār bale, o bābā biẏe kare mānuṣh ei keleṅkārrir tare (bābā)||