Ogo dekhi aamkhi tule chaao

ওগো দেখি আঁখি তুলে চাও
Work
Language

ওগো, দেখি, আঁখি তুলে চাও,
তোমার চোখে কেন ঘুমঘোর।
আমি কী যেন করেছি পান,
কোন্‌ মদিরা রস-ভোর।
আমার চোখে তাই ঘুমঘোর।
ছি ছি ছি।
সখী, ক্ষতি কী।
(এ ভবে) কেহ জ্ঞানী অতি, কেহ ভোলামন,
কেহ সচেতন, কেহ অচেতন,
কাহারো নয়নে হাসির কিরণ,
কাহারো নয়নে লোর।
আমার চোখে শুধু ঘুমঘোর।
সখা, কেন গো অচলপ্রায়
হেথা, দাঁড়ায়ে তরুছায়।
অবশ হৃদয়ভারে, চরণ
চলিতে নাহি চায়,
তাই দাঁড়ায়ে তরুছায়।
ছি ছি ছি।
সখী, ক্ষতি কী।
(এ ভবে) কেহ পড়ে থাকে, কেহ চলে যায়,
কেহ বা আলসে চলিতে না চায়,
কেহ বা আপনি স্বাধীন, কাহারো
চরণে পড়েছে ডোর।
কাহারো নয়নে লেগেছে ঘোর।

ogo, dekhi, ām̐khi tule chāo,
tomār chokhe ken ghumghor|
āmi kī yen karechhi pān,
kon‌ madirā ras-bhor|
āmār chokhe tāi ghumghor|
chhi chhi chhi|
sakhī, kṣhati kī|
(e bhabe) keh jñānī ti, keh bholāman,
keh sachetan, keh achetan,
kāhāro naẏane hāsir kiraṇ,
kāhāro naẏane lor|
āmār chokhe śhudhu ghumghor|
sakhā, ken go achalaprāẏ
hethā, dām̐r̤āẏe taruchhāẏ|
abaśh hṛdaẏabhāre, charaṇ
chalite nāhi chāẏ,
tāi dām̐r̤āẏe taruchhāẏ|
chhi chhi chhi|
sakhī, kṣhati kī|
(e bhabe) keh par̤e thāke, keh chale yāẏ,
keh bā ālse chalite nā chāẏ,
keh bā āpni sbādhīn, kāhāro
charṇe par̤echhe ḍor|
kāhāro naẏane legechhe ghor|