ওগো দেবতা আমার, পাষাণদেবতা, হৃদিমন্দিরবাসী,
তোমারি চরণে উজাড় করেছি সকল কুসুমরাশি।
প্রভাত আমার সন্ধ্যা হইল, অন্ধ হইল আঁখি।
এ পূজা কি তবে সবই বৃথা হবে। কেঁদে কি ফিরিবে দাসী।
এবার প্রাণের সকল বাসনা সাজায়ে এনেছি থালি।
আঁধার দেখিয়া আরতির তরে প্রদীপ এনেছি জ্বালি।
এ দীপ যখন নিবিবে তখন কী রবে পূজার তরে।
দুয়ার ধরিয়া দাঁড়ায়ে রহিব নয়নের জলে ভাসি।।
ogo debtā āmār, pāṣhāṇadebtā, hṛdimandirbāsī,
tomāri charṇe ujār̤ karechhi sakal kusumrāśhi|
prabhāt āmār sandhyā ha̮il, andh ha̮il ām̐khi|
e pūjā ki tabe saba̮i bṛthā habe| kem̐de ki phiribe dāsī|
ebār prāṇer sakal bāsnā sājāẏe enechhi thāli|
ām̐dhār dekhiẏā ārtir tare pradīp enechhi jbāli|
e dīp yakhan nibibe takhan kī rabe pūjār tare|
duẏār dhariẏā dām̐r̤āẏe rahib naẏaner jale bhāsi||