ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া, দোদুল দোলায় দাও দুলিয়ে।
নূতন-পাতার-পুলক-ছাওয়া পরশখানি দাও বুলিয়ে॥
আমি পথের ধারের ব্যাকুল বেণু হঠাৎ তোমার সাড়া পেনু গো--
আহা, এস আমার শাখায় শাখায় প্রাণের গানের ঢেউ তুলিয়ে॥
ওগো দখিন হাওয়া, ও পথিক হাওয়া, পথের ধারে আমার বাসা।
জানি তোমার আসা-যাওয়া, শুনি তোমার পায়ের ভাষা।
আমায় তোমার ছোঁওয়া লাগলে পরে একটুকুতেই কাঁপন ধরে গো--
আহা, কানে-কানে একটি কথায় সকল কথা নেয় ভুলিয়ে॥
ওগো দখিন হাওয়া
Work
Language
ogo dakhin hāoẏā, o pathik hāoẏā, dodul dolāẏ dāo duliẏe|
nūtan-pātār-pulak-chhāoẏā paraśhkhāni dāo buliẏe||
āmi pather dhārer byākul beṇu haṭhāt tomār sār̤ā penu go--
āhā, es āmār śhākhāẏ śhākhāẏ prāṇer gāner ḍheu tuliẏe||
ogo dakhin hāoẏā, o pathik hāoẏā, pather dhāre āmār bāsā|
jāni tomār āsā-yāoẏā, śhuni tomār pāẏer bhāṣhā|
āmāẏ tomār chhom̐oẏā lāgle pare ekaṭukutei kām̐pan dhare go--
āhā, kāne-kāne ekṭi kathāẏ sakal kathā neẏ bhuliẏe||