ওগো ভাগ্যদেবী পিতামহী, মিটল আমার আশ--
এখন তবে আজ্ঞা করো, বিদায় হবে দাস।
জীবনের এই বাসরবাতি পোহায় বুঝি, নেবে বাতি--
বধূর দেখা নাইকো, শুধু প্রচুর পরিহাস।
এখন থেমে গেল বাঁশি, শুকিয়ে এল পুষ্পরাশি,
উঠল তোমার অট্টহাসি কাঁপায়ে আকাশ।
ছিলেন যাঁরা আমায় ঘিরে গেছেন যে যার ঘরে ফিরে,
আছ বৃদ্ধা ঠাকুরানী মুখে টানি বাস॥
ওগো ভাগ্যদেবী পিতামহী
Work
Language
ogo bhāgyadebī pitāmhī, miṭal āmār āśh--
ekhan tabe ājñā karo, bidāẏ habe dās|
jībner ei bāsarbāti pohāẏ bujhi, nebe bāti--
badhūr dekhā nāiko, śhudhu prachur parihās|
ekhan theme gel bām̐śhi, śhukiẏe el puṣhparāśhi,
uṭhal tomār aṭṭahāsi kām̐pāẏe ākāśh|
chhilen yām̐rā āmāẏ ghire gechhen ye yār ghare phire,
āchh bṛddhā ṭhākurānī mukhe ṭāni bās||