ওগো আমিনা তোমার দুলালে আনিয়া আমি ভয়ে ভয়ে মরি
এ নহে মানুষ বুঝি ফেরেশ্তা আসিয়াছে রূপ ধরি’॥
সে নিশীথে যখন বক্ষে ঘুমায়
চাঁদ এসে তারে চুমু খেয়ে যায়
দিনে যবে মেষ চারণে সে যায় মেঘ চলে ছায়া করি’,
সাথে সাথে তার মেঘ চলে ছায়া করি’॥
মনে হয় যেন লুকাইয়া রাতে তোমার শিশুর পায়
কত ফেরেশ্তা হুর-পরী এসে সালাম করিয়া যায়॥
সে চলে যায় যবে মরুর উপরে
বস্রা গোলাপ ফোটে থরে থরে
তার চরণ ঘিরিয়া কাঁদে ফুলবনে অলিকুল গুঞ্জরি’॥
ogo āminā tomār dulāle āniẏā āmi bhaẏe bhaẏe mari
e nahe mānuṣh bujhi phereśhtā āsiẏāchhe rūp dhari’||
se niśhīthe yakhan bakṣhe ghumāẏ
chām̐d ese tāre chumu kheẏe yāẏ
dine yabe meṣh chārṇe se yāẏ megh chale chhāẏā kari’,
sāthe sāthe tār megh chale chhāẏā kari’||
mane haẏ yen lukāiẏā rāte tomār śhiśhur pāẏ
kat phereśhtā hur-parī ese sālām kariẏā yāẏ||
se chale yāẏ yabe marur upre
basrā golāp phoṭe thare thare
tār charaṇ ghiriẏā kām̐de phulabne alikul guñjari’||