ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি,
অশ্রুভরা পূরব হাওয়ায় পাল তুলে দাও আজি॥
উদাস হৃদয় তাকায়ে রয়, বোঝা তাহার নয় ভারী নয়,
পুলক-লাগা এই কদম্বের একটি কেবল সাজি॥
ভোরবেলা যে খেলার সাথি ছিল আমার কাছে,
মনে ভাবি, তার ঠিকানা তোমার জানা আছে।
তাই তোমারি সারিগানে সেই আঁখি তার মনে আনে,
আকাশ-ভরা বেদনাতে রোদন উঠে বাজি॥
ওগো আমার শ্রাবণমেঘের
Work
Language
ogo āmār śhrābaṇamegher kheẏātrīr mājhi,
aśhrubhrā pūrab hāoẏāẏ pāl tule dāo āji||
udās hṛdaẏ tākāẏe raẏ, bojhā tāhār naẏ bhārī naẏ,
pulak-lāgā ei kadamber ekṭi kebal sāji||
bhorbelā ye khelār sāthi chhil āmār kāchhe,
mane bhābi, tār ṭhikānā tomār jānā āchhe|
tāi tomāri sārigāne sei ām̐khi tār mane āne,
ākāśh-bharā bednāte rodan uṭhe bāji||