ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু,
তোমার নামে বাজায় যারা বেণু ॥
পাষাণ দিয়ে বাঁধা ঘাটে এই-যে কোলাহলের হাটে
কেন আমি কিসের লোভে এনু ॥
কী ডাক ডাকে বনের পাতাগুলি, কার ইশারা-তৃণের অঙ্গুলি!
প্রাণেশ আমার লীলাভরে খেলেন প্রাণের খেলাঘরে,
পাখির মুখে এই-যে খবর পেনু ॥
ওদের সাথে মেলাও
Work
Language
oder sāthe melāo yārā charāẏ tomār dhenu,
tomār nāme bājāẏ yārā beṇu ||
pāṣhāṇ diẏe bām̐dhā ghāṭe ei-ye kolāhler hāṭe
ken āmi kiser lobhe enu ||
kī ḍāk ḍāke baner pātāguli, kār iśhārā-tṛṇer aṅguli!
prāṇeśh āmār līlābhre khelen prāṇer khelāghre,
pākhir mukhe ei-ye khabar penu ||