ওদের কথায় ধাঁদা লাগে, তোমার কথা আমি বুঝি।
তোমার আকাশ তোমার বাতাস এই তো সবই সোজাসুজি ॥
হৃদয়কুসুম আপনি ফোটে, জীবন আমার ভরে ওঠে--
দুয়ার খুলে চেয়ে দেখি হাতের কাছে সকল পুঁজি ॥
সকাল সাঁজে সুর যে বাজে ভুবন-জোড়া তোমার নাটে,
আলোর জোয়ার বেয়ে তোমার তরী আসে আমার ঘাটে।
শুনব কী আর বুঝব কী বা, এই তো দেখি রাত্রিদিবা
ঘরেই তোমার আনাগোনা--
পথে কি আর তোমায় খুঁজি ॥
oder kathāẏ dhām̐dā lāge, tomār kathā āmi bujhi|
tomār ākāśh tomār bātās ei to saba̮i sojāsuji ||
hṛdaẏakusum āpni phoṭe, jīban āmār bhare oṭhe--
duẏār khule cheẏe dekhi hāter kāchhe sakal pum̐ji ||
sakāl sām̐je sur ye bāje bhuban-jor̤ā tomār nāṭe,
ālor joẏār beẏe tomār tarī āse āmār ghāṭe|
śhunab kī ār bujhab kī bā, ei to dekhi rātridibā
gharei tomār ānāgonā--
pathe ki ār tomāẏ khum̐ji ||