ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে,
মোদের ততই বাঁধন টুটবে।
ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে,
ততই মোদের আঁখি ফুটবে ॥
আজকে যে তোর কাজ করা চাই, স্বপ্ন দেখার সময় তো নাই--
এখন ওরা যতই গর্জাবে, ভাই তন্দ্রা ততই ছুটবে,
মোদের তন্দ্রা ততই ছুটবে ॥
ওরা ভাঙতে যতই চাবে জোরে গড়বে ততই দ্বিগুণ করে,
তোরা ভরসা না ছাড়িস কভু, জেগে আছেন জগৎ-প্রভু--
ওরা ধর্ম যতই দলবে ততই ধুলায় ধ্বজা লুটবে,
ওদের ধুলায় ধ্বজা লুটবে ॥
oder bām̐dhan yata̮i śhakt habe tata̮i bām̐dhan ṭuṭbe,
moder tata̮i bām̐dhan ṭuṭbe|
oder yata̮i ām̐khi rakt habe moder ām̐khi phuṭbe,
tata̮i moder ām̐khi phuṭbe ||
ājke ye tor kāj karā chāi, sbapn dekhār samaẏ to nāi--
ekhan orā yata̮i garjābe, bhāi tandrā tata̮i chhuṭbe,
moder tandrā tata̮i chhuṭbe ||
orā bhāṅte yata̮i chābe jore gar̤be tata̮i dbiguṇ kare,
torā bharsā nā chhār̤is kabhu, jege āchhen jagat-prabhu--
orā dharm yata̮i dalbe tata̮i dhulāẏ dhbajā luṭbe,
oder dhulāẏ dhbajā luṭbe ||