O tui ultaa bujhli raam

ও তুই উলটা বুঝলি রাম
Language

ও তুই উলটা বুঝলি রাম
আমি আম চাহিতে জাম দিলে , আর জাম চাহিতে কি-না আম।।
আমি চড়বার ঘোড়া চাইতে শেষে, ওগো ঘোড়াই ঘাড়ে চড়লো এসে,
ও বাব্বা-
আমি প্রিয়ার চিঠি চাইতে এলো কিনা ইনকামট্যাক্স-এর খাম।।
আমি চেয়েছিলাম কোঠা বাড়ি , তাই পড়লো পিঠে লাঠির বাড়ি
     ভুলে আমি বলেছিলাম তোমার পায়ে শরণ নিলাম।
     তুমি ভুল বুঝিলে, ভিটেবাড়ি সব হ'লো নিলাম।।
আমি চেয়েছিলম সুবোধ ভাইটি
তা না হয়ে, বাবা গোঁয়ার সে ভাই উচায় লাঠি
আমি শ্রী ব্রজধাম চাইতে ঠেলে দিলে শ্রীঘর হাজত ধাম।।

o tui ulṭā bujhli rām
āmi ām chāhite jām dile , ār jām chāhite ki-nā ām||
āmi char̤bār ghor̤ā chāite śheṣhe, ogo ghor̤āi ghār̤e char̤lo ese,
o bābbā-
āmi priẏār chiṭhi chāite elo kinā inakāmaṭyāks-er khām||
āmi cheẏechhilām koṭhā bār̤i , tāi par̤lo piṭhe lāṭhir bār̤i
     bhule āmi balechhilām tomār pāẏe śharaṇ nilām|
     tumi bhul bujhile, bhiṭebār̤i sab ha'lo nilām||
āmi cheẏechhilam subodh bhāiṭi
tā nā haẏe, bābā gom̐ẏār se bhāi uchāẏ lāṭhi
āmi śhrī brajdhām chāite ṭhele dile śhrīghar hājat dhām||