মেয়েঃ ও শাপ্লা ফুল নেবো না বাবলা ফুল এনে দে
নইলে দেবো না বাঁশি ফিরিয়ে।
ছেলেঃ খুলে বেণীর বিনুনী, খোঁপার চিরুনি
হাতে দে, যাব খানিক জিরিয়ে।
মেয়েঃ বন-পায়রার পালক দে কুড়িয়ে,
ছেলেঃ তোর চোখের চাওয়া পায়রা দিল উড়িয়ে,
দুজনেঃ মোদের ঝগড়া দেখে হালকা হাওয়া বহে ঝিরঝিরিয়ে।
ছেলেঃ তোর জোড়া ভুরু-ধনুক মোর নাসিকা বাঁশি লো
মেয়েঃ চাঁদের চেয়ে ভালো লাগে
কালো রূপের হাসি রে তোর কালো রূপের হাসি
ছেলেঃ ওই কালো চোখের হাসি।
মেয়েঃ তুই যাদু করে মন দিলি দুলিয়ে
দুজনেঃ মোদের কথা শুনে শিরিষ পাতা ওঠে শিরশিরিয়ে॥
সিনেমাঃ ‘অভিনয় নয়’
meẏeḥ o śhāplā phul nebo nā bāblā phul ene de
na̮ile debo nā bām̐śhi phiriẏe|
chheleḥ khule beṇīr binunī, kheাm̐pār chiruni
hāte de, yāb khānik jiriẏe|
meẏeḥ ban-pāẏarār pālak de kur̤iẏe,
chheleḥ tor chokher chāoẏā pāẏarā dil ur̤iẏe,
dujaneḥ moder jhagr̤ā dekhe hālkā hāoẏā bahe jhirajhiriẏe|
chheleḥ tor jor̤ā bhuru-dhanuk mor nāsikā bām̐śhi lo
meẏeḥ chām̐der cheẏe bhālo lāge
kālo rūper hāsi re tor kālo rūper hāsi
chheleḥ oi kālo chokher hāsi|
meẏeḥ tui yādu kare man dili duliẏe
dujaneḥ moder kathā śhune śhiriṣh pātā oṭhe śhiraśhiriẏe||
sinemāḥ ‘abhinaẏ naẏ’