O paare thaakbo aami

ও পারে থাকবো আমি
Language

ও পারে থাকবো আমি
তুমি রইবে এ পারে
শুধু আমার দুচোখ ভরে
দেখবো তোমারে
পরবে যখন মালার চন্দন
ঐ রাঙা চেলী আর ফুল ও রাখী বন্ধন
মিলন রাতের প্রদীপ হয়ে আমি
জ্বলবো বাসরে
মন্ত্রে যখন এক হবে দুটি মন
এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু’নয়ন
ভালো লাগার আবেশ হয়ে আমি
থাকবো অন্তরে
ফুটবে যখন চৈত্র দিনের ফুল
আর সোহাগের নদী ভেঙে যাবে তার কূল
তখন আমি গানের পাখী হবো
দূর আকাশ পাড়ে

o pāre thākbo āmi
tumi ra̮ibe e pāre
śhudhu āmār duchokh bhare
dekhbo tomāre
parbe yakhan mālār chandan
ai rāṅā chelī ār phul o rākhī bandhan
milan rāter pradīp haẏe āmi
jbalbo bāsre
mantre yakhan ek habe duṭi man
ek śhubh dṛṣhṭite mile yābe du’naẏan
bhālo lāgār ābeśh haẏe āmi
thākbo antare
phuṭbe yakhan chaitr diner phul
ār sohāger nadī bheṅe yābe tār kūl
takhan āmi gāner pākhī habo
dūr ākāśh pār̤e