ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে?
তুমি মর্মে আমায় মারবে হিয়ার কাছে ॥
আমি পালিয়ে থাকি, মুদি আঁখি, আঁচল দিয়ে মুখ যে ঢাকি গো--
কোথাও কিছু আঘাত লাগে পাছে ॥
আমি মারকে তোমার ভয় করেছি ব'লে
তাই তো এমন হৃদয় ওঠে জ্বলে।
যে দিন সে ভয় ঘুচে যাবে সে দিন তোমার বাণ ফুরাবে গো--
মরণকে প্রাণ বরণ করে বাঁচে ॥
o niṭhur, āro ki bāṇ tomār tūṇe āchhe?
tumi marme āmāẏ mārbe hiẏār kāchhe ||
āmi pāliẏe thāki, mudi ām̐khi, ām̐chal diẏe mukh ye ḍhāki go--
kothāo kichhu āghāt lāge pāchhe ||
āmi mārke tomār bhaẏ karechhi ba'le
tāi to eman hṛdaẏ oṭhe jbale|
ye din se bhaẏ ghuche yābe se din tomār bāṇ phurābe go--
maraṇke prāṇ baraṇ kare bām̐che ||