ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে
ও নদীরে,
একটি কথা শুধাই শুধু তোমারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে…
তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই ।।
এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে…
এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো
যার একূল ওকূল দুকূল গেল তার লাগি কি করো?
আমায় ভাবছো মিছেই পর, তোমার নেই কি অবসর
সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে …
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে…
o nadīre,
ekṭi kathā śhudhāi śhudhu tomāre
balo kothāẏ tomār deśh
tomār nei ki chalār śheṣh
o nadīre…
tomār kono bām̐dhan nāi tumi ghar chhār̤ā ki tāi ||
ei āchho bhāṭāẏ ābār ei to dekhi joẏāre
balo kothāẏ tomār deśh
tomār nei ki chalār śheṣh
o nadīre…
e kūl bheṅe o kūl tumi gar̤o
yār ekūl okūl dukūl gel tār lāgi ki karo?
āmāẏ bhābchho michhei par, tomār nei ki absar
sukh duḥkher kathā kichhu ka̮ile nā haẏ āmāre …
balo kothāẏ tomār deśh
tomār nei ki chalār śheṣh
o nadīre…