ও মঞ্জরী, ও মঞ্জরী আমের মঞ্জরী,
আজ হৃদয় তোমার উদাস হয়ে পড়ছে কি ঝরি॥
আমার গান যে তোমার গন্ধে মিশে দিশে দিশে
ফিরে ফিরে ফেরে গুঞ্জরি॥
পূর্ণিমাচাঁদ তোমার শাখায় শাখায়
তোমার গন্ধ-সাথে আপন আলো মাথায়।
ওই দখিন-বাতাস গন্ধে পাগল ভাঙল আগল,
ঘিরে ঘিরে ফিরে সঞ্চরি॥
ও মঞ্জরী, ও মঞ্জরী
Work
Language
o mañjarī, o mañjarī āmer mañjarī,
āj hṛdaẏ tomār udās haẏe par̤chhe ki jhari||
āmār gān ye tomār gandhe miśhe diśhe diśhe
phire phire phere guñjari||
pūrṇimāchām̐d tomār śhākhāẏ śhākhāẏ
tomār gandh-sāthe āpan ālo māthāẏ|
oi dakhin-bātās gandhe pāgal bhāṅal āgal,
ghire ghire phire sañchari||