O man ramajaaner ai rojaar sheshe elo khusheer eed

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ
Language

ও     মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তুই   আপনাকে আজ বিলিয়ে দে শোন্‌ আসমানি তাগিদ।।
তোর  সোনা–দানা বালাখানা সব রাহেলিল্লাহ্‌।
দে    জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্‌।।
আজ  পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে।
যে    ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
আজ  ভুলে যা তোর দোস্ত ও দুশমন হাত মিলাও হাতে।
তোর  প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।
ঢাল   হৃদয়ের তোর তশ্‌তরিতে শির্‌নি তৌহিদের।
তোর  দাওয়াত কবুল করবে হজরত হয় মনে উম্মীদ।।

o     man ramajāner ai rojār śheṣhe elo khuśhir īd|
tui   āpnāke āj biliẏe de śhon‌ āsmāni tāgid||
tor  sonā–dānā bālākhānā sab rāhelillāh‌|
de    jākāt murdā musalimer āj bhāṅāite nid‌||
āj  par̤bi īder nāmāj re man sei se īdgāhe|
ye    maẏadāne sab gājī muslim haẏechhe śhahīd||
āj  bhule yā tor dost o duśhman hāt milāo hāte|
tor  prem diẏe kar biśhb nikhil islāme murid||
ḍhāl   hṛdaẏer tor taśh‌tarite śhir‌ni tauhider|
tor  dāoẏāt kabul karbe hajrat haẏ mane ummīd||