ও কি এল, ও কি এল না, বোঝা গেল না--
ও কি মায়া কি স্বপনছায়া, ও কি ছলনা ॥
ধরা কি পড়ে ও রূপেরই ডোরে,
গানেরই তানে কি বাঁধিবে ওরে--
ও যে চিরবিরহেরই সাধনা ॥
ওর বাঁশিতে করুণ কী সুর লাগে
বিরহমিলনমিলিত রাগে।
সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া,
হৃদয়বনে ও উদাসী হাওয়া,
বুঝি শুধু ও পরমকামনা ॥
o ki el, o ki el nā, bojhā gel nā--
o ki māẏā ki sbapanachhāẏā, o ki chhalnā ||
dharā ki par̤e o rūpera̮i ḍore,
gānera̮i tāne ki bām̐dhibe ore--
o ye chirabirahera̮i sādhnā ||
or bām̐śhite karuṇ kī sur lāge
birahamilanamilit rāge|
sukhe ki dukhe o pāoẏā nā-pāoẏā,
hṛdaẏabne o udāsī hāoẏā,
bujhi śhudhu o paramakāmnā ||