O ken churi

ও কেন চুরি
Work
Language

ও কেন   চুরি ক'রে চায়।
          নুকোতে গিয়ে হাসি   হেসে পালায়।
বনপথে ফুলের মেলা,   হেলে দুলে করে খেলা--
চকিতে সে চমকিয়ে   কোথা দিয়ে যায়॥
কী যেন গানের মতো   বেজেছে কানের কাছে,
যেন তার প্রাণের কথা   আধেকখানি শোনা গেছে।
পথেতে যেতে চ'লে   মালাটি গেছে ফেলে--
পরানের আশাগুলি   গাঁথা যেন তায়॥

o ken   churi ka're chāẏ|
          nukote giẏe hāsi   hese pālāẏ|
banapthe phuler melā,   hele dule kare khelā--
chakite se chamakiẏe   kothā diẏe yāẏ||
kī yen gāner mato   bejechhe kāner kāchhe,
yen tār prāṇer kathā   ādhekkhāni śhonā gechhe|
pathete yete cha'le   mālāṭi gechhe phele--
parāner āśhāguli   gām̐thā yen tāẏ||