ও কথা বোলো না তারে, কভু সে কপট না রে--
আমার কপাল-দোষে চপল সেজন।
অধীরহৃদয় বুঝি শান্তি নাহি পায় খুঁজি,
সদাই মনের মতো করে অন্বেষণ।
ভালো সে বাসিত যবে করে নি ছলনা।
মনে মনে জানিত সে সত্য বুঝি ভালোবাসে--
বুঝিতে পারেনি তাহা যৌবনকল্পনা।
হরষে হাসিত যবে হেরিয়া আমায়,
সে হাসি কি সত্য নয়। সে যদি কপট হয়
তবে সত্য বলে কিছু নাহি এ ধরায়।
ও কথা বোলো না তারে-- কভু সে কপট না রে,
আমার কপাল-দোষে চপল সেজন।
প্রেমমরীচিকা হেরি ধায় সত্য মনে করি,
চিনিতে পারে নি সে যে আপনার মন॥
o kathā bolo nā tāre, kabhu se kapaṭ nā re--
āmār kapāl-doṣhe chapal sejan|
adhīrahṛdaẏ bujhi śhānti nāhi pāẏ khum̐ji,
sadāi maner mato kare anbeṣhaṇ|
bhālo se bāsit yabe kare ni chhalnā|
mane mane jānit se saty bujhi bhālobāse--
bujhite pāreni tāhā yaubanakalpanā|
harṣhe hāsit yabe heriẏā āmāẏ,
se hāsi ki saty naẏ| se yadi kapaṭ haẏ
tabe saty bale kichhu nāhi e dharāẏ|
o kathā bolo nā tāre-- kabhu se kapaṭ nā re,
āmār kapāl-doṣhe chapal sejan|
premamarīchikā heri dhāẏ saty mane kari,
chinite pāre ni se ye āpnār man||