ও জোনাকী, কী সুখে ওই ডানা দুটি মেলেছ।
আঁধার সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ॥
তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই ব'লে কি কম আনন্দ।
তুমি আপন জীবন পূর্ণ ক'রে আপন আলো জ্বেলেছ॥
তোমার যা আছে তা তোমার আছে, তুমি নও গো ঋণী কারো কাছে,
তোমার অন্তরে যে শক্তি আছে তারি আদেশ পেলেছ।
তুমি আঁধার-বাঁধন ছাড়িয়ে ওঠ, তুমি ছোটো হয়ে নও গো ছোটো,
জগতে যেথায় যত আলো সবায় আপন ক'রে ফেলেছ॥
o jonākī, kī sukhe oi ḍānā duṭi melechh|
ām̐dhār sām̐jhe baner mājhe ullāse prāṇ ḍhelechh||
tumi nao to sūry, nao to chandr, tomār tāi ba'le ki kam ānand|
tumi āpan jīban pūrṇ ka're āpan ālo jbelechh||
tomār yā āchhe tā tomār āchhe, tumi nao go ṛṇī kāro kāchhe,
tomār antare ye śhakti āchhe tāri ādeśh pelechh|
tumi ām̐dhār-bām̐dhan chhār̤iẏe oṭh, tumi chhoṭo haẏe nao go chhoṭo,
jagte yethāẏ yat ālo sabāẏ āpan ka're phelechh||