O duti nayane sbapne chayane

ও দুটি নয়নে স্বপনে চয়নে
Year
Language

ও দুটি নয়নে স্বপনে চয়নে
নিজেরে যে ভুলে যাই
তুলনা খুজে না পাই
আজ মন রাখা হল দায়
হায় রে আজ মন রাখা হল দায়

আকাশে ঝিলের জলে যেদিকে তে চাই আমি
তোমার রূপের ছোয়া শুধু পাই আমি
হৃদয়ে কী সুর বাজে নিজের মাঝে নেই আমি
তোমার চোখে হারিয়েছি এই আমি

উপমা তোমার তুমি ছাড়া যে।
কিছুতে মেলে না হায়।।

দখিনা ফোঁটায় যখন ফুলের বনে মঞ্জুরী
তোমার কথাই বলে যেন গুঞ্জরী
ভ্রমরা উড়ে এসে মুখে বসে ছল করি
ফুলের পরাগরেনু ভেবে ভুল করি

হৃদয় তোমার কারে দিবে গো।
সে কথা বলো না হায়।।

o duṭi naẏane sbapne chaẏane
nijere ye bhule yāi
tulnā khuje nā pāi
āj man rākhā hal dāẏ
hāẏ re āj man rākhā hal dāẏ

ākāśhe jhiler jale yedike te chāi āmi
tomār rūper chhoẏā śhudhu pāi āmi
hṛdaẏe kī sur bāje nijer mājhe nei āmi
tomār chokhe hāriẏechhi ei āmi

upmā tomār tumi chhār̤ā ye|
kichhute mele nā hāẏ||

dakhinā phom̐ṭāẏ yakhan phuler bane mañjurī
tomār kathāi bale yen guñjarī
bhramrā ur̤e ese mukhe base chhal kari
phuler parāgrenu bhebe bhul kari

hṛdaẏ tomār kāre dibe go|
se kathā balo nā hāẏ||