O chaamd, tomaay

ও চাঁদ, তোমায়
Work
Language

ও চাঁদ, তোমায় দোলা দেবে কে!
            ও চাঁদ, তোমায় দোলা--
                কে দেবে কে দেবে তোমায় দোলা--
    আপন আলোর স্বপন-মাঝে বিভল ভোলা॥
কেবল তোমার চোখের চাওয়ায়    দোলা দিলে হাওয়ায় হাওয়ায়,  
    বনে বনে দোল জাগালো ওই চাহনি তুফানতোলা॥
        আজ মানসের সরোবরে
কোন্‌ মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের 'পরে।
তোমার হাসির আভাস লেগে    বিশ্ব-দোলন দোলার বেগে
    উঠল জেগে আমার গানের কল্লোলিনী কলরোলা॥

o chām̐d, tomāẏ dolā debe ke!
            o chām̐d, tomāẏ dolā--
                ke debe ke debe tomāẏ dolā--
    āpan ālor sbapan-mājhe bibhal bholā||
kebal tomār chokher chāoẏāẏ    dolā dile hāoẏāẏ hāoẏāẏ,  
    bane bane dol jāgālo oi chāhni tuphāntolā||
        āj mānser sarobre
kon‌ mādhurīr kamalakānan dolāo tumi ḍheuẏer 'pare|
tomār hāsir ābhās lege    biśhb-dolan dolār bege
    uṭhal jege āmār gāner kallolinī kalrolā||