ও চাঁদ, চোখের জলের লাগল জোয়ার দুখের পারাবারে,
হল কানায় কানায় কানাকানি এই পারে ওই পারে॥
আমার তরী ছিল চেনার কূলে, বাঁধন যে তার গেল খুলে;
তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেল কোন্ অচেনার ধারে॥
পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে,
আমি সে কোন্ আকুল আলোয় দিশাহারা রাতে।
সেই পথ-হারানোর অধীর টানে অকূলে পথ আপনি টানে,
দিক ভোলাবার পাগল আমার হাসে অন্ধকারে॥
o chām̐d, chokher jaler lāgal joẏār dukher pārābāre,
hal kānāẏ kānāẏ kānākāni ei pāre oi pāre||
āmār tarī chhil chenār kūle, bām̐dhan ye tār gel khule;
tāre hāoẏāẏ hāoẏāẏ niẏe gel kon achenār dhāre||
pathik sabāi periẏe gel ghāṭer kinārāte,
āmi se kon ākul āloẏ diśhāhārā rāte|
sei path-hārānor adhīr ṭāne akūle path āpni ṭāne,
dik bholābār pāgal āmār hāse andhakāre||