O bhaai khaamti sonaar cheye khaamti

ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি
Language

ও ভাইখাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি।।
এই দেশেরই মাটি জলে
এই দেশেরই ফুলে ফলে
তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা পিয়ে এরি দুধের বাটি।।
এই মায়েরই প্রসাদ পেতে
মন্দিরে এর এঁটো খেতে
তীর্থ ক’রে ধন্য হতে আসে কত জাতি।
ও ভাইএই দেশেরই ধূলায় পড়ি’
মানিক যায় রে গড়াগড়ি
ও ভাইবিশ্বে সবার ঘুম ভাঙালো এই দেশেরই জিয়ন–কাঠি।।
এই মাটি এই কাদা মেখে
এই দেশেরই আচার দেখে
সভ্য হ’লো নিখিল ভুবন দিব্য পরিপাটি।
ও ভাইসন্ন্যাসিনী সকল দেশে
জ্বাল্‌লো আলো ভালোবেসে
মাআঁধার রাতে এক্‌লা জাগে আগ্‌লে রে এই শ্মশান–ঘাঁটি ।।

o bhāikhām̐ṭi sonār cheẏe khām̐ṭi
āmār deśher māṭi||
ei deśhera̮i māṭi jale
ei deśhera̮i phule phale
tṛṣhṇā miṭāi miṭāi kṣhudhā piẏe eri dudher bāṭi||
ei māẏera̮i prasād pete
mandire er em̐ṭo khete
tīrth ka’re dhany hate āse kat jāti|
o bhāiei deśhera̮i dhūlāẏ par̤i’
mānik yāẏ re gar̤āgr̤i
o bhāibiśhbe sabār ghum bhāṅālo ei deśhera̮i jiẏan–kāṭhi||
ei māṭi ei kādā mekhe
ei deśhera̮i āchār dekhe
sabhy ha’lo nikhil bhuban diby paripāṭi|
o bhāisannyāsinī sakal deśhe
jbāl‌lo ālo bhālobese
māām̐dhār rāte ek‌lā jāge āg‌le re ei śhmaśhān–ghām̐ṭi ||