ও ভাই কানাই, কারে জানাই দুঃসহ মোর দুঃখ।
তিনটে-চারটে পাস করেছি, নই নিতান্ত মুক্খ॥
তুচ্ছ সা-রে-গা-মা'য় আমায় গলদ্ঘর্ম ঘামায়।
বুদ্ধি আমার যেমনি হোক কান দুটো নয় সূক্ষ্ম--
এই বড়ো মোর দুঃখ কানাই রে,
এই বড়ো মোর দুঃখ॥
বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে,
হৃদয়খানা ঘুরে মরে গ্রামোফোনের ডিস্কে।
কণ্ঠখানার জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই--
স্বয়ং প্রিয়া বলেন, 'তোমার গলা বড়োই রুক্ষ'
এই বড়ো মোর দুঃখ কানাই রে,
এই বড়ো মোর দুঃখ॥
o bhāi kānāi, kāre jānāi duḥsah mor duḥkh|
tinṭe-chārṭe pās karechhi, na̮i nitānt mukkha||
tuchchh sā-re-gā-mā'ẏ āmāẏ galadgharm ghāmāẏ|
buddhi āmār yemni hok kān duṭo naẏ sūkṣhm--
ei bar̤o mor duḥkh kānāi re,
ei bar̤o mor duḥkh||
bāndhabīke gān śhonāte ḍākte haẏ satīśhke,
hṛdaẏakhānā ghure mare grāmophoner ḍiske|
kaṇṭhakhānār jor āchhe tāi lukiẏe gāite bharsā nā pāi--
sbaẏaṁ priẏā balen, 'tomār galā bar̤oi rukṣh'
ei bar̤o mor duḥkh kānāi re,
ei bar̤o mor duḥkh||