ও বৌদি তোর কি হয়েছে চোখে কেন জল
দাদার তরে মন বুঝি তোর হয়েছে উতল।।
তোর দিব্যি দেখেছি স্বপনে
যেন দাদা কথা কউতেছে তোর সনে
দেখিস তোরা আমার স্বপন হবে না বিফল।।
তোর কান্নার সাগরে যখন উঠেছে জোয়ার
বৌদি লো তোর চাঁদ উঠিবার নাই রে দেরি আর।
ও বৌদি তোর চোখের জলের টানে
আমার দাদার সোনার তরী আসতেছে উজানে
দেখ বাটনা ফেলে হাসছে দিদি চল ও ঘরে চল।।
ও বৌদি তোর কি হয়েছে চোখে কেন জল
Work
Language
o baudi tor ki haẏechhe chokhe ken jal
dādār tare man bujhi tor haẏechhe utal||
tor dibyi dekhechhi sbapne
yen dādā kathā ka̮utechhe tor sane
dekhis torā āmār sbapan habe nā biphal||
tor kānnār sāgre yakhan uṭhechhe joẏār
baudi lo tor chām̐d uṭhibār nāi re deri ār|
o baudi tor chokher jaler ṭāne
āmār dādār sonār tarī āstechhe ujāne
dekh bāṭnā phele hāschhe didi chal o ghare chal||