ও বক্ বক্ বকম্ বকম্ পায়রা
ও বক্ বক্ বকম্ বকম্ পায়রা তোদের রকম সকম দেখে
মুখ টিপে যে হাসছে ভোরের আকাশটা দূর থেকে।।
খোলা হাওয়ার ওই যে আলোর ঝরণা ঝরানো
রঙ বেরঙের নতুন খুশীর মাতন ছড়ানো
শুনিস্ নাকি মিষ্টি সুরে বলছে ওরা ডেকে
পাখনা মেলে আয়না চলে বাঁধন ফেলে রেখে।।
লোটন লোটন পায়রা তোরা ঝোঁটন বেঁধে নে
নে হারিয়ে যাওয়া সুরে প্রাণের বাঁশী সেধে নে।
একটু আরাম একটু সুখের মিথ্যে আশাতে
যেচে কেন বন্দী থাকিস ছোট্ট বাসাতে
যা চলে যা অবাধ ডানায় স্বপ্ন চোখে এঁকে
অথৈ নীলে নতুন দিনের সোনালী রোদ মেখে।।
o bak bak bakam bakam pāẏarā toder rakam sakam dekhe
mukh ṭipe ye hāschhe bhorer ākāśhṭā dūr theke||
kholā hāoẏār oi ye ālor jharṇā jharāno
raṅ berṅer natun khuśhīr mātan chhar̤āno
śhunis nāki miṣhṭi sure balchhe orā ḍeke
pākhnā mele āẏanā chale bām̐dhan phele rekhe||
loṭan loṭan pāẏarā torā jhom̐ṭan bem̐dhe ne
ne hāriẏe yāoẏā sure prāṇer bām̐śhī sedhe ne|
ekṭu ārām ekṭu sukher mithye āśhāte
yeche ken bandī thākis chhoṭṭ bāsāte
yā chale yā abādh ḍānāẏ sbapn chokhe em̐ke
athai nīle natun diner sonālī rod mekhe||