O akooler kool o agtir gati

ও অকূলের কূল ও অগতির গতি
Language

ও অকূলের কূল ও অগতির গতি
ও অনাথের নাথ ও পতিতের পতি।

ও নয়নের আলো ও রসনার মধু
ও রতনের হার ও পরানের বঁধু।

ও অপরূপ রূপ ও মনোহর কথা
ও চরমের সুখ ও মরমের ব্যথা।

ও ভিখারির ধন ও অবোলার বোল
ও জনমের দোলা ও মরণের কোল।।

o akūler kūl o agtir gati
o anāther nāth o patiter pati|

o naẏaner ālo o rasnār madhu
o ratner hār o parāner bam̐dhu|

o aprūp rūp o manohar kathā
o charmer sukh o marmer byathā|

o bhikhārir dhan o abolār bol
o janmer dolā o marṇer kol||