O aashaarher poornimaa aamaar

ও আষাঢ়ের পূর্ণিমা আমার
Language

ও আষাঢ়ের পূর্ণিমা আমার, আজি রইলে আড়ালে–
স্বপনের আবরণে লুকিয়ে দাঁড়ালে।।

আপনারই মনে জানি না একেলা
হৃদয়-আঙিনায় করিছ কী খেলা–

তুমি আপনায় খুঁজিয়া ফেরো কি
তুমি আপনায় হারালে।।

একি মনে রাখা একি ভুলে যাওয়া।
একি স্রোতে ভাসা, একি কূলে যাওয়া।

কভুবা নয়নে কভুবা পরানে
কর লুকোচুরি কেন যে কে জানে।

কভুবা ছায়ায় কভুবা আলোয়
কোন্‌ দোলায় যে নাড়ালে।।

o āṣhār̤her pūrṇimā āmār, āji ra̮ile ār̤āle–
sbapner ābarṇe lukiẏe dām̐r̤āle||

āpanāra̮i mane jāni nā ekelā
hṛdaẏ-āṅināẏ karichh kī khelā–

tumi āpanāẏ khum̐jiẏā phero ki
tumi āpanāẏ hārāle||

eki mane rākhā eki bhule yāoẏā|
eki srote bhāsā, eki kūle yāoẏā|

kabhubā naẏane kabhubā parāne
kar lukochuri ken ye ke jāne|

kabhubā chhāẏāẏ kabhubā āloẏ
kon‌ dolāẏ ye nār̤āle||