O aamaar desher maati tomaar pare thekaai maathaa|

ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।
Language

ও আমার দেশের মাটি,
তোমার ‘পরে ঠেকাই মাথা।

তোমাতে বিশ্বময়ীর,
তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা।

তুমি মিশেছ মোর দেহের সনে
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা।।

ওগো মা, তোমার কোলে জনম আমার,
মরণ তোমার বুকে।

তোমার ‘পরে খেলা আমার দুঃখে সুখে।

তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা।।

ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা–
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!

আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে–
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা।।

o āmār deśher māṭi,
tomār ‘pare ṭhekāi māthā|

tomāte biśhbamaẏīr,
tomāte biśhbamāẏer ām̐chal pātā|

tumi miśhechh mor deher sane
tumi milechh mor prāṇe mane,
tomār oi śhyāmalabran komal mūrti marme gām̐thā||

ogo mā, tomār kole janam āmār,
maraṇ tomār buke|

tomār ‘pare khelā āmār duḥkhe sukhe|

tumi ann mukhe tule dile,
tumi śhītal jale jur̤āile,
tumi ye sakal-sahā sakal-bahā mātār mātā||

o mā, anek tomār kheẏechhi go, anek niẏechhi mā–
tabu jāni ne-ye kī bā tomāẏ diẏechhi mā!

āmār janam gel bṛthā kāje,
āmi kāṭānu din gharer mājhe–
tumi bṛthā āmāẏ śhakti dile śhaktidātā||