ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে
ধরা দিয়েছ যে আমার পাতায় পাতায় ডালে ডালে॥
যে-গান তোমার সুরের ধারায় বন্যা জাগায় তারায় তারায়
মোর আঙিনায় বাজল গো, বাজল সে-সুর আমার প্রাণের তালে তালে॥
সব কুঁড়ি মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে।
দখিন-হাওয়া দিশাহারা আমার ফুলের গন্ধে মাতে।
শুভ্র, তুমি করলে বিলোল আমার প্রাণে রঙের হিলোল--
মর্মরিত মর্ম গো,
মর্ম আমার জড়ায় তোমার হাসির জালে॥
o āmār chām̐der ālo, āj phāguner sandhyākāle
dharā diẏechh ye āmār pātāẏ pātāẏ ḍāle ḍāle||
ye-gān tomār surer dhārāẏ banyā jāgāẏ tārāẏ tārāẏ
mor āṅināẏ bājal go, bājal se-sur āmār prāṇer tāle tāle||
sab kum̐r̤i mor phuṭe oṭhe tomār hāsir iśhārāte|
dakhin-hāoẏā diśhāhārā āmār phuler gandhe māte|
śhubhr, tumi karle bilol āmār prāṇe raṅer hilol--
marmarit marm go,
marm āmār jar̤āẏ tomār hāsir jāle||