O aamaar baamlaa maa tor

ও আমার বাংলা মা তোর
Work
Year
Language

ও আমার বাংলা মা তোর
আকুল করা রূপের সুধায়
হৃদয় আমার যায় জুড়িয়ে।।

ফাগুনে তোর কৃষ্ণচূড়া
পলাশ বনে কিসের হাসি।
চৈতি রাতের উদাস সুরে
রাখাল বাজায় বাঁশের বাঁশি।।

বোশেখে তোর রূদ্র ভয়াল
কেতুন উড়ায় কালবোশেখি
জষ্ঠি মাসে বনে বনে
আম- কাঠালের হাট বসে কী

শ্যমল মেঘের ভেলায় চড়ে
আষাঢ় নামে তোমার বুকে।
শ্রাবনধারায় বর্ষাতে তুই
সিনান করিস পরম সুখে।।

o āmār bāṁlā mā tor
ākul karā rūper sudhāẏ
hṛdaẏ āmār yāẏ jur̤iẏe||

phāgune tor kṛṣhṇachūr̤ā
palāśh bane kiser hāsi|
chaiti rāter udās sure
rākhāl bājāẏ bām̐śher bām̐śhi||

bośhekhe tor rūdr bhaẏāl
ketun ur̤āẏ kālabośhekhi
jaṣhṭhi māse bane bane
ām- kāṭhāler hāṭ base kī

śhyamal megher bhelāẏ char̤e
āṣhār̤h nāme tomār buke|
śhrābanadhārāẏ barṣhāte tui
sinān karis param sukhe||