ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে,
শুধু তোমারে জানি
ওগো সুন্দরী।
চাও কি প্রেমের চরম মূল্য-- দেব আনি,
দেব আনি ওগো সুন্দরী।
প্রিয় যে তোমার, বাঁচাবে যারে,
নেবে মোর প্রাণঋণ--
তাহারি সঙ্গে তোমারি বক্ষে
বাঁধা রব চিরদিন
মরণডোরে।
কেমনে ছাড়িবে মোরে,
ওগো সুন্দরী॥
nyāẏ anyāẏ jāni ne, jāni ne, jāni ne,
śhudhu tomāre jāni
ogo sundarī|
chāo ki premer charam mūly-- deb āni,
deb āni ogo sundarī|
priẏ ye tomār, bām̐chābe yāre,
nebe mor prāṇaṛṇ--
tāhāri saṅge tomāri bakṣhe
bām̐dhā rab chirdin
maraṇḍore|
kemne chhār̤ibe more,
ogo sundarī||