নূপুর বেজে যায় রিনিরিনি।
আমার মন কয়, চিনি চিনি॥
গন্ধ রেখে যায় মধুবায়ে মাধবীবিতানের ছায়ে ছায়ে,
ধরণী শিহরায় পায়ে পায়ে, কলসে কঙ্কণে কিনিকিনি॥
পারুল শুধাইল, কে তুমি গো, অজানা কাননের মায়ামৃগ।
কামিনী ফুলকুল বরষিছে, পবন এলোচুল পরশিছে,
আঁধারে তারাগুলি হরষিছে, ঝিল্লি ঝনকিছে ঝিনিঝিনি॥
নূপুর বেজে যায়
Work
Language
nūpur beje yāẏ rinirini|
āmār man kaẏ, chini chini||
gandh rekhe yāẏ madhubāẏe mādhabībitāner chhāẏe chhāẏe,
dharṇī śhiharāẏ pāẏe pāẏe, kalse kaṅkaṇe kinikini||
pārul śhudhāil, ke tumi go, ajānā kānner māẏāmṛg|
kāminī phulkul barṣhichhe, paban elochul parśhichhe,
ām̐dhāre tārāguli harṣhichhe, jhilli jhankichhe jhinijhini||