বাক্যের শুরু অন্য কোথাও
তোমাতেই দেই দাড়ি
যখন যেখানে নোঙ্গর ফেলেছি
সবাইকে আজ আড়ি
ব্যাকরণ জানে ব্যাকরণ বিদ
সূত্র বুঝিনা আমি
কোন সংগায় ভালবাসা হয়
বুঝি খুব কম তারই
বহু বন্দর ছুঁয়ে ছুঁয়ে তাই
তোমার উঠোনে ফিরি
... পূর্ব বুঝিনা পশ্চিমও না
সীমানা এঁকেছে কে
মানচিত্রের প্রাণ থমকায়
তোমার উঠোনে গিয়ে
তোমার চোখেতে মৃত্যু আমার
তোমাতেই তাই ফিরি
নোঙ্গর ফেলেছি
Work
Language
bākyer śhuru any kothāo
tomātei dei dār̤i
yakhan yekhāne noṅgar phelechhi
sabāike āj ār̤i
byākraṇ jāne byākraṇ bid
sūtr bujhinā āmi
kon saṁgāẏ bhālbāsā haẏ
bujhi khub kam tāra̮i
bahu bandar chhum̐ẏe chhum̐ẏe tāi
tomār uṭhone phiri
... pūrb bujhinā paśhchimao nā
sīmānā em̐kechhe ke
mānachitrer prāṇ thamakāẏ
tomār uṭhone giẏe
tomār chokhete mṛtyu āmār
tomātei tāi phiri