Nity nab saty tab

নিত্য নব সত্য তব
Work
Language

নিত্য নব সত্য তব শুভ্র আলোকময়
পরিপূর্ণ জ্ঞানময়
কবে হবে বিভাসিত মম চিত্ত-আকাশে?।
রয়েছি বসি দীর্ঘনিশি
চাহিয়া উদয়দিশি
ঊর্ধ্বমুখে করপুটে--
নবসুখ-নবপ্রাণ-নবদিবা-আশে ॥
কী দেখিব, কী জানিব,
না জানি সে কী আনন্দ--
নূতন আলোক আপন মনোমাঝে।
সে আলোকে মহাসুখে
আপন আলয়মুখে
চলে যাব গান গাহি--
কে রহিবে আর দূর পরবাসে ॥

nity nab saty tab śhubhr ālokamaẏ
paripūrṇ jñānamaẏ
kabe habe bibhāsit mam chitt-ākāśhe?|
raẏechhi basi dīrghaniśhi
chāhiẏā udaẏadiśhi
ūrdhbamukhe karpuṭe--
nabsukh-nabaprāṇ-nabdibā-āśhe ||
kī dekhib, kī jānib,
nā jāni se kī ānand--
nūtan ālok āpan manomājhe|
se āloke mahāsukhe
āpan ālaẏamukhe
chale yāb gān gāhi--
ke rahibe ār dūr parbāse ||