Nishidin bharsaa raakhis

নিশিদিন ভরসা রাখিস
Work
Language

নিশিদিন   ভরসা রাখিস,   ওরে মন,   হবেই হবে।
যদি পণ     করে থাকিস      সে পণ তোমার রবেই রবে।
              ওরে মন,   হবেই হবে ॥
পাষাণসমান আছে পড়ে,          প্রাণ পেয়ে সে উঠবে ওরে,
     আছে যারা বোবার মতন তারাও কথা কবেই কবে ॥
সময় হল, সময় হল-- যে যার আপন বোঝা তোলো রে--
     দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে।
ঘণ্টা যখন উঠবে বেজে     দেখবি সবাই আসবে সেজে--
     এক সাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে ॥

niśhidin   bharsā rākhis,   ore man,   habei habe|
yadi paṇ     kare thākis      se paṇ tomār rabei rabe|
              ore man,   habei habe ||
pāṣhāṇasmān āchhe par̤e,          prāṇ peẏe se uṭhbe ore,
     āchhe yārā bobār matan tārāo kathā kabei kabe ||
samaẏ hal, samaẏ hal-- ye yār āpan bojhā tolo re--
     duḥkh yadi māthāẏ dharis se duḥkh tor sabei sabe|
ghaṇṭā yakhan uṭhbe beje     dekhbi sabāi āsbe seje--
     ek sāthe sab yātrī yat eka̮i rāstā labei labe ||