Nishi nijhum ghum naahi aase

নিশি নিঝুম ঘুম নাহি আসে
Language

নিশি নিঝুম ঘুম নাহি আসে,
হে প্রিয়, কোথা তুমি দূর প্রবাসে।।
বিহগী ঘুমায় বিহগ–কোলে,
ঘুমায়েছে ফুলমালা শ্রান্ত আঁচলে;
ঢুলিছে রাতের তারা চাঁদের পাশে।।
ফুরায় দিনের কাজ, ফুরায় না রাতি,
শিয়রের দীপ হায় অভিমানে নিভে যায়
নিভিতে চাহে না নয়নের বাতি।
কহিতে নারি কথা তুলিয়া আঁখি
বিষাদ–মাখা মুখ গুন্ঠনে ঢাকি’
দিন যায় দিন গুণে, নিশি যায় নিরাশে।।

niśhi nijhum ghum nāhi āse,
he priẏ, kothā tumi dūr prabāse||
bihgī ghumāẏ bihag–kole,
ghumāẏechhe phulmālā śhrānt ām̐chle;
ḍhulichhe rāter tārā chām̐der pāśhe||
phurāẏ diner kāj, phurāẏ nā rāti,
śhiẏarer dīp hāẏ abhimāne nibhe yāẏ
nibhite chāhe nā naẏaner bāti|
kahite nāri kathā tuliẏā ām̐khi
biṣhād–mākhā mukh gunṭhane ḍhāki’
din yāẏ din guṇe, niśhi yāẏ nirāśhe||