Nisheethashayane bhebe raakhi

নিশীথশয়নে ভেবে রাখি
Work
Language

নিশীথশয়নে ভেবে রাখি মনে, ওগো অন্তরযামী,
প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি
                   ওগো অন্তরযামী ॥
জাগিয়া বসিয়া শুভ্র আলোকে   তোমার চরণে নমিয়া পুলকে
মনে ভেবে রাখি দিনের কর্ম তোমারে সঁপিব স্বামী
                   ওগো অন্তরযামী ॥
দিনের কর্ম সাধিতে সাধিতে   ভেবে রাখি মনে মনে
কর্ম-অন্তে সন্ধ্যাবেলায় বসিব তোমারি সনে।
দিন-অবসানে ভাবি ব'সে ঘরে   তোমার নিশীথবিরামসাগরে
শ্রান্ত প্রাণের ভাবনা বেদনা নীরবে যাইবে নামি
                   ওগো অন্তরযামী ॥

niśhīthaśhaẏane bhebe rākhi mane, ogo antaryāmī,
prabhāte pratham naẏan meliẏā tomāre herib āmi
                   ogo antaryāmī ||
jāgiẏā basiẏā śhubhr āloke   tomār charṇe namiẏā pulke
mane bhebe rākhi diner karm tomāre sam̐pib sbāmī
                   ogo antaryāmī ||
diner karm sādhite sādhite   bhebe rākhi mane mane
karm-ante sandhyābelāẏ basib tomāri sane|
din-absāne bhābi ba'se ghare   tomār niśhīthabirāmasāgre
śhrānt prāṇer bhābnā bednā nīrbe yāibe nāmi
                   ogo antaryāmī ||