Niruddesher pathe aami haariye yaadi yaai

নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যাদি যাই
Language

নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যাদি যাই
     নিত্য নূতন রূপে আবার আসবো এই হেথাই।।
     চাঁদনী রাতের বাতায়নে, রইবে চেয়ে উদাস মনে
     বলবো আমি হারাইনি গো, নাই ভাবনা নাই
     আকাশ থেকে তারার চোখে তোমার পানে চাই।।
তুমি   আকুল হয়ে ফিরবে কেঁদে যে বনপথ বেয়ে'
     ঝরা মুকুল হয়ে আমি সে পথ দেব ছেয়ে।
তোমায়ভালোবেসে সাধ মেটেনি স্বামী
     মরেও মরতে পারব না তাই আমি
     দূরে গিয়ে দেখবো তোমায় কাছে যদি পাই।।

niruddeśher pathe āmi hāriẏe yādi yāi
     nity nūtan rūpe ābār āsbo ei hethāi||
     chām̐dnī rāter bātāẏane, ra̮ibe cheẏe udās mane
     balbo āmi hārāini go, nāi bhābnā nāi
     ākāśh theke tārār chokhe tomār pāne chāi||
tumi   ākul haẏe phirbe kem̐de ye banpath beẏe'
     jharā mukul haẏe āmi se path deb chheẏe|
tomāẏabhālobese sādh meṭeni sbāmī
     mareo marte pārab nā tāi āmi
     dūre giẏe dekhbo tomāẏ kāchhe yadi pāi||