নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে কেন এলে।
দুয়ারে মম স্বপ্নের ধন-সম এ যে দেখি--
তব কণ্ঠের মালা এ কি গেছ ফেলে।
জাগালে না শিয়রে দীপ জ্বেলে--
এলে ধীরে ধীরে নিদ্রার তীরে তীরে,
চামেলির ইঙ্গিত আসে যে বাতাসে লজ্জিত গন্ধ মেলে॥
বিদায়ের যাত্রাকালে পুষ্প-ঝরা বকুলের ডালে
দক্ষিণপবনের প্রাণে
রেখে গেলে বল নি যে কথা কানে কানে--
বিরহাবারতা অরুণ-আভার আভাসে রাঙায়ে গেলে॥
নির্জন রাতে নিঃশব্দ চরণপাতে
Work
Language
nirjan rāte niḥśhabd charaṇpāte ken ele|
duẏāre mam sbapner dhan-sam e ye dekhi--
tab kaṇṭher mālā e ki gechh phele|
jāgāle nā śhiẏare dīp jbele--
ele dhīre dhīre nidrār tīre tīre,
chāmelir iṅgit āse ye bātāse lajjit gandh mele||
bidāẏer yātrākāle puṣhp-jharā bakuler ḍāle
dakṣhiṇapabner prāṇe
rekhe gele bal ni ye kathā kāne kāne--
birahābārtā aruṇ-ābhār ābhāse rāṅāẏe gele||