Nirbaasan

নির্বাসন
Work
Year
Language

আমাদের ভালোবাসা,কোন কারণে
একাকী করেছে দুজনাকে
হৃদয়ে ধুলোজমা জীবনের পথে
নিঃস্ব হয়েছি আমি

জানাতে চাইনি ,পালাবার কারণ
নীরব থেকেছি, নিধর হয়ে
দৃষ্টিটা শুধু ঝাপসা ছিলো যে
অন্যরকম এক চোখের জলে
বেদনার আবেগে
প্রশ্বাস নেয়া আর নিঃশ্বাস ছাড়তে গিয়ে
জীবন আমার থমকে
আসন্ন এক মরণে

আমাদের ভালোবাসা,কোন কারণে
একাকী করেছে দুজনাকে
হৃদয়ে ধুলোজমা জীবনের পথে
নিঃস্ব হয়েছি আমি

সেই তখন থেকেই আমাদের পথ
মোড় নিয়েছে অন্য বাকেঁ
এলোমেলো এই পাথর পথে
হাঁটছি এখন স্মৃতি পাতায় একা
অন্যভুবনে যাবার সময়
এ নয় আমার ভালোবাসার পরাজয়
তোমার হৃদয়ের কষ্ট কমাতে
এ আমার ভালোবাসা

āmāder bhālobāsā,kon kārṇe
ekākī karechhe dujnāke
hṛdaẏe dhulojmā jībner pathe
niḥsb haẏechhi āmi

jānāte chāini ,pālābār kāraṇ
nīrab thekechhi, nidhar haẏe
dṛṣhṭiṭā śhudhu jhāpsā chhilo ye
anyarkam ek chokher jale
bednār ābege
praśhbās neẏā ār niḥśhbās chhār̤te giẏe
jīban āmār thamke
āsann ek marṇe

āmāder bhālobāsā,kon kārṇe
ekākī karechhe dujnāke
hṛdaẏe dhulojmā jībner pathe
niḥsb haẏechhi āmi

sei takhan thekei āmāder path
mor̤ niẏechhe any bākem̐
elomelo ei pāthar pathe
hām̐ṭchhi ekhan smṛti pātāẏ ekā
anyabhubne yābār samaẏ
e naẏ āmār bhālobāsār parājaẏ
tomār hṛdaẏer kaṣhṭ kamāte
e āmār bhālobāsā