Niraanabbai

নিরানব্বই
Language

অদ্বিতীয় অপ্রত্যাশী তুমি, আদি-অনন্ত চিরস্থায়ী;

প্রথম সৃজনকারী, জগৎপতি জ্যোতিঃ তুমি পরম করুণাময়

প্রশংসিত প্রতিপালক!

প্রহরী তুমি, হীনকারী তুমি, পুনরুত্থানকারী ।

সত্যস্বরূপ দৃঢ় তুমি, অনুগ্রহকারী ।

মহিমান্বিত, গৌরবান্বিত , মহান উন্নত ন্যায় বিচারক ।

তুমি আমায় পুড়তে দাও!

নীরবে কাঁদব আমি একা , তোমায় ডাকব না ।

ছুটে যাব আয়নার পড়ে, ভুলেও ওদিকে না ।

সুরের আড়ালে লুকিয়ে আমি

বলি ধন্য আমি ।

সৃষ্টির আর মৃত্যুর;

মৃত্যুর আর প্রত্যাবর্তনের স্বত্বাধিকারী

প্রকাশ্য আর অপ্রকাশ্য;

সত্যের ধারক তুমি; পবিত্র পরাক্রমশালী ।

কোমলান্তকরণময় রক্ষাকারী তুমি;

ধৈর্য, শক্তি, সম্মান তুমি,

কৃপার আঁধার তুমি,

ন্যায়পরায়ন,পথ প্রদর্শনকারী

চিরজীবী বন্ধু আমার,

তুমি আমায় পুড়তে দাও!

পূর্ব- পশ্চিম আর ঈষানে- প্রতি দিকে খুঁজে পাই

মিশে যাই তোমার স্রোতে আজ বিবর্তনের শেষে ।

ধ্যানের আড়ালে লুকিয়ে আর নই;

বলি, ধন্য আমি

আজ মুক্ত আমি, আজ ধন্য আমি ।

adbitīẏ apratyāśhī tumi, ādi-anant chirasthāẏī;

pratham sṛjankārī, jagatpati jyotiḥ tumi param karuṇāmaẏ

praśhaṁsit pratipālak!

prahrī tumi, hīnkārī tumi, punarutthānkārī |

satyasbarūp dṛr̤h tumi, anugrahkārī |

mahimānbit, gaurabānbit , mahān unnat nyāẏ bichārak |

tumi āmāẏ pur̤te dāo!

nīrbe kām̐dab āmi ekā , tomāẏ ḍākab nā |

chhuṭe yāb āẏanār par̤e, bhuleo odike nā |

surer ār̤āle lukiẏe āmi

bali dhany āmi |

sṛṣhṭir ār mṛtyur;

mṛtyur ār pratyābartaner sbatbādhikārī

prakāśhy ār aprakāśhy;

satyer dhārak tumi; pabitr parākramśhālī |

komalāntakaraṇamaẏ rakṣhākārī tumi;

dhairy, śhakti, sammān tumi,

kṛpār ām̐dhār tumi,

nyāẏaparāẏan,path pradarśhankārī

chirjībī bandhu āmār,

tumi āmāẏ pur̤te dāo!

pūrb- paśhchim ār īṣhāne- prati dike khum̐je pāi

miśhe yāi tomār srote āj bibartaner śheṣhe |

dhyāner ār̤āle lukiẏe ār na̮i;

bali, dhany āmi

āj mukt āmi, āj dhany āmi |