নিদ্রাহারা রাতের এ গান বাঁধব আমি কেমন সুরে।
কোন্ রজনীগন্ধা হতে আনব সে তান কণ্ঠে পূরে॥
সুরের কাঙাল আমার ব্যথা ছায়ার কাঙাল রৌদ্র যথা
সাঁজ-সকালে বনের পথে উদাস হয়ে বেড়ায় ঘুরে॥
ওগো, সে কোন্ বিহান বেলায় এই পথে কার পায়ের তলে
নাম-না-জানা তৃণকুসুম শিউরেছিল শিশিরজলে।
অলকে তার একটি গুছি করবীফুল রক্তরুচি,
নয়ন করে কী ফুল চয়ন নীল গগনে দূরে দূরে॥
নিদ্রাহারা রাতের এ গান
Work
Language
nidrāhārā rāter e gān bām̐dhab āmi keman sure|
kon rajanīgandhā hate ānab se tān kaṇṭhe pūre||
surer kāṅāl āmār byathā chhāẏār kāṅāl raudr yathā
sām̐j-sakāle baner pathe udās haẏe ber̤āẏ ghure||
ogo, se kon bihān belāẏ ei pathe kār pāẏer tale
nām-nā-jānā tṛṇakusum śhiurechhil śhiśhirajle|
alke tār ekṭi guchhi karabīphul raktaruchi,
naẏan kare kī phul chaẏan nīl gagne dūre dūre||