নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে,
ওগো প্রবাসিনী, স্বপনে তব
তাহার বারতা কি পেলে॥
আজি তরঙ্গকলকল্লোলে দক্ষিণসিন্ধুর ক্রন্দনধ্বনি
আনে বহিয়া কাহার বিরহ॥
লুপ্ত তারার পথে চলে কাহার সুদূর স্মৃতি
নিশীথরাতের রাগিণী বহি।
নিদ্রাবিহীন ব্যথিত হৃদয়
ব্যর্থ শূন্যে তাকায়ে রহে॥
নিবিড় মেঘের ছায়ায়
Work
Language
nibir̤ megher chhāẏāẏ man diẏechhi mele,
ogo prabāsinī, sbapne tab
tāhār bārtā ki pele||
āji taraṅgakalakallole dakṣhiṇasindhur krandanadhbani
āne bahiẏā kāhār birah||
lupt tārār pathe chale kāhār sudūr smṛti
niśhītharāter rāgiṇī bahi|
nidrābihīn byathit hṛdaẏ
byarth śhūnye tākāẏe rahe||